আব্দুল রাহিম : ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) বান্দুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সম্রাটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ।
উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকুমার হালদার, উপজেলা সাধারণ সম্পাদক তাঁতীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাজন কুমার শম্ভু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল আহমেদ, সেলিম মিয়া, বসির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম হালদার,আবু সাইদ আদনান, সাংগঠনিক সম্পাদক, সিয়াম মোল্লা, প্রচার সম্পাদক সুব্রত দাস, দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান,সাধারণ সম্পাদক নাসির, বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব দেওয়ান, শিকারীপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক ইমন হোসেন প্রিন্স, কৈলাইল ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সম্রাট, সদস্য শাওন আহমেদ সহ আরো অনেকে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































