কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ লিগাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্টের আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, সারা বাংলাদেশে জেলখানাগুলোতে গরীব ও অসহায় বন্দীদের এমনকি সাধারণ হাজতীদের বাংলাদেশ লিগাল এইড কমিটির আইনি সহায়তা প্রদান করা হচ্ছে। জেলখানায় বন্দীরা কেমন আছে সেটা দেখার জন্যে আজ এখানে আসছি। কারাগারগুলোর পরিবেশ আগের চেয়ে অনেক ভাল। নাজিম উদ্দন রোডে থাকাকালীন কারাগারে যে পরিবেশ ছিল তার চেয়ে এই কারাগারের পরিবেশ অনেক সুন্দর। বন্দীরা এখানে মুক্ত পরিবেশে থাকতে পারছে।
তিনি আরও বলেন, এখানে যারা দ্বায়িত্ব পালন করছে তারাও আগের চেয়ে অনেক সচেতনভাবে দ্বায়িত্ব পালন করছে। জেলকোড অনুযায়ী তারা বন্দীদের যতটুকু সেবা দেয়া প্রয়োজন ততটুকু দিচ্ছেন। বন্দীদের ভালোমানের খাবার সরবরাহ করা হচ্ছে। খাবারের গুণগত মান আগের চেয়ে অনেক ভালো। যারা জেলখানায় ঢুকবে তাদের মানবিক অধিকার যেন দেওয়া হয় সে বিষয়ে আমরা কাজ করছি।
তিনি বলেন, জেল আপিলে ৮৭১টি মামলার মধ্যে আমরা আদালতের মাধ্যমে ৬৩১টি মামলার নিস্পত্তি করেছি। এখনো ২৪০টি জেল আপিলে মামলা রয়েছে সেগুলো পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে নিস্পত্তি করা হবে। বন্দীদের আমরা সরাসরি মুক্ত করতে পারবো না। বন্দীদের মুক্তি দেওয়া আদালতের বিষয়। আমরা শুধু বন্দীদের মুক্তির জন্য লিগাল এইডের মাধ্যমে আইনি সহায়তা দেব। সাধারণ হাজতীদের বাংলাদেশ লিগাল এইডের মাধ্যমে আইনি সহায়তা দেয়া হবে। এব্যাপারে প্রধান বিচারপতি আমাদের আশস্ত করেছেন। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে ০৩ জুন শুক্রবার দুপুর ১২টায় সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
এসময় উপস্থিত এডিশোনাল আইজিপি ফ্রিজন করের্নল আবরার ও বাংলাদেশ লিগাল এইড কমিটির কয়েকজন সদস্য। তিনি তার সকাল ১০টায় পরিদর্শনের জন্য কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে কয়েদীদের সাথে সাক্ষাত, বন্দীদের রান্নাঘর পরিদর্শন, খাবারের মান যাচাই ও কারাগা অভ্যন্তরের হাসপাতালসহ প্রয়োজনীয় স্থানগুলো পরিদর্শন শেষে দুপুর ১২টায় কারাগার থেকে বের হন।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































