নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার বিকালে ঢাকার দোহার উপজেলার বেগম আয়শা শপিং মলের ৩য় তলায় পৌরসভা আওয়ামীলীগ, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় মাহামুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার লিখিত বক্তব্য পাঠ করে শুনান।
সংবাদ সম্মেলনে সদ্য শেষ হওয়া দোহার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দের বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করার অভিযোগ আনা হয়। এছাড়া সংবাদ সম্মেলনে আব্দুর রহমান আকন্দকে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
শুধু মাত্র রহমান আকন্দকে বহিষ্কার কেনো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পৌর সভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ বলেন, আব্দুর রহমান আকন্দ উপজেলা যুবলীগের একটি গুরুত্বপূর্ণ পদ বহন করেন। তিনি তার সংবাদ সম্মেলনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে হেয় প্রতিপন্য করেছেন। শুধু তাই নয় তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে মিথ্যাচার করেছেন। অন্যদিকে নজরুল ইসলাম বাবুল সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি। বর্তমানে তিনি কোন পদ বহন করছেন না। তাই আমরা তাকে বহিষ্কারের দাবি জানাইনি।
উল্লেখ্য গত ৫ আগস্ট শুক্রবার সকালে আব্দুর রহমান আকন্দ তার নিজবাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। সেই সাথে গত ৩১জুলাই জাতীয় প্রেসক্লাবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদ চোকদার, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফারুক উজ্জামান (ফারুক পেশকার),কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাদের মন্ডল, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুৃর রহমান তরুন, রায়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, নারিশা ইউনিয়নের আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন সেলিম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বাশার মৃর্ধা, পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি শেখ সালাহ উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আমিনুল ইসলামসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































