স্মারক নং – ৪৬.৬০.২৬১৮.৩০১.৫১.০৩৪.২১-৬২। তারিখ : ১৭/০৮/২০২১ ইং
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দোহার পৌরসভা ‘বর্জ্য ব্যবস্থাপনার’ কার্যে ব্যবহারের লক্ষ্যে ৬০-১২০ শতাংশের মধ্যে আয়তাকার জমি লিজ প্রাপ্তির জন্য নিম্নবর্ণিত শর্তে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগ্রহী লিজ দাতাগণকে পৌরসভার নির্ধারিত ফরমে আবেদন সীলযুক্ত খামে আগামী ২৬-০৮-২০২১ইং তারিখ দুপুর ০১.০০ ঘটিকার মধ্যে জমা প্রদান করার জন্য অনুরোধ করা হলো।
শর্তাবলী :
১। জমির পরিমান আয়তাকার এবং তা প্রায় ৬০-১২০ শতকের মধ্যে হতে হবে।
২। জমির ৫০০ মিটারের মধ্যে আবাসিক বা বাণিজ্যিক কোনো বসতি থাকা যাবে না।
৩। রাস্তা হতে জমিটি নিচু হতে হবে।
৪। জমিটি পৌর কার্যালয় হতে প্রায় ৫-৬ কিলোমিটারের মধ্যে অবস্থিত হতে হবে।
৫। জমি অবশ্যই ট্রাক চলাচলের যোগ্য রাস্তা সংলগ্ন হতে হবে।
৬। মালিকানার আইনগত বৈধতা থাকতে হবে। কোনোরুপ মামলা-মোকদ্দমা, ভোগদখলগত ও অন্যান্য সমস্যাহীন হতে হবে।
৭। জমির লিজের মেয়াদকাল হবে ০৫ (পাঁচ) বছর।
প্রকৌঃ মোঃ মশিউর রহমান
নির্বাহী প্রকোশলী
দোহার পৌরসভা, ঢাকা।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































