নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার ড্যাফোডিল্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের অনুষ্ঠিতত্ব এসএসসি পরিক্ষায় শতভাগ পাস সহ সর্বচ জিপিএ-৫ পেয়ে দোহারের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিদ্যালয়টি। কৃতিত্বপূর্ণ এই ফলাফলের জন্য বিদ্যালয়টি ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরাণীগঞ্জসহ এই অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৩ সালে ঢাকা জেলার দোহার উপজেলার মইতপাড়ায় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এবারের এসএসসি পরীক্ষায় ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাসসহ ৯৩জন জিপিএ-৫ পেয়ে পাশ্ববর্তি পাঁচটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সকল বিভাগ থেকে ১১৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬৮জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৬৫ জনেই পেয়েছে জিপিএ-৫। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬জন পরীক্ষা দিয়ে ২৩জন পায় জিপিএ-৫। এছাড়াও মানবিক বিভাগ থেকে ১২জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫জন জিপিএ-৫ পেয়ে বিদ্যালয়টির মুখ উজ্জল করেছেন। যা বিগত দিনের সব রেকট ভেঙ্গে দিয়েছেন এবারের শিক্ষার্থীরা।
শুধু নিজেদের বিদ্যালয়ে পুরাতন রেকডই ভাঙ্গেনি তাঁরা দোহার উপজেলার মধ্যে এই প্রথম এত সংখ্যক জিপিএ-৫ পেলো বিদ্যালয়টি শিক্ষার্থীরা। এছাড়াও, বিদ্যালয়টি ২০০৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পিইসি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে সেরা হয়। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অষ্টম শ্রেণীতে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এবং ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচবার এসএসসিতে পাস ও জিপিএ-৫ এতে সেরা হয় বিদ্যালয়টি। গ্রামের একটি বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্যে দেখে সারা উপজেলা বাসী গর্বিত ও আনন্দিত।
এবারের এসএসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নুসরাত জাহান মায়া বলেন, আমি ১৩শ’ নম্বরের মধ্যে ১২৩৮ পেয়ে বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছি আমার শিক্ষক ও অভিভাবকদের কারণে। আমাদের শিক্ষকরা অতিযত্নসহকারে লেখাপড়া করিয়ে থাকেন। শিক্ষকদের সহযোগীতায় আমরা এত ভালো ফল করেছি।
আরেক শিক্ষর্থী মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষকদের আন্তরিকতাই আমাদের সাফল্যের মূল কারণ।
এবিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন বলেন, ধারাবাহিকতা বজায় রেখে ড্যাফোডিলস হাইস্কুল এবারও দোহার-নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা হয়েছে। আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। কঠোর অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা কলেজে গিয়েও সেটা ধরে রাখবে, এটাই আমার বিশ্বাস। এ ফলাফলের পেছনে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম ও বিদ্যালয়ের নিয়মতান্ত্রিকতা কাজ করেছে।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান বলেন, এবছর অনুষ্ঠিতব্য এসএসসি পরিক্ষায় দোহার উপজেলা থেকে মোট ২০৫ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে এরমধ্যে ড্যাফোডিলস হাইস্কুলের শিক্ষার্থীরই ৯৩জন যা সত্যিকার গৌরবের। উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়টিকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও করব।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































