নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদ। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার দেওতলা সার্বজনীন দুর্গা মন্ডপ প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
এছাড়াও ইউনিয়নের চকখানেপুর মাস্টার বাড়ি মন্দির প্রাঙ্গণ, দক্ষিণ শৈল্যা দুর্গা মন্দির প্রাঙ্গণ ও তাশুল্যা বাংলাবাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে ২শ’ ৬০ জনকে শাড়ী ও ধুতি দেয়া হয়। এছাড়া ১৭জনকে পবিত্র ধর্মীয় গ্রন্থ শ্রীমৎভাগবত গীতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়নশ্রী ইউনিয়ন হিন্দু ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নরেশ সরকার, পাশান সরকার, আশুতোষ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত সরকার, সাংগঠনিক সম্পাদক সুনীল সরকার, অর্থ সম্পাদক বিমল বৈরাগী, প্রচার সম্পাদক শ্যামল সরকার, মহিলাবিষয়ক সম্পাদক লতা বিশ্বাস প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































