কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে একটি হত্যা মামলার পলাতক আসামি ১৪বছর পরে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মো. অহিদুল ইসলাম সোহাগ (৪৮)।
আজ বুধবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব -১০ সূত্রে জানা যায় ২০০৮ সালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি ছিল ওয়াহিদুল ইসলাম সোহাগ।
থানায় মামলা রজ্জু হওয়ার পর থেকেই সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































