নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারের নগর ও আরাম পরিবহনের ১৫ বছরের স্বেচ্ছাচারীতা ও জনদুর্ভোগ সমাধানে প্রশাসনকে সাথে নিয়ে সমস্যা সমাধানের কথা জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ চলচিত্র সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
তিনি নববাংলাকে জানান, এই সমস্যাটি সমাধানে প্রথমে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে। তারাই এটি সমাধান করবেন। যদি এতে কোনো কাজ না হয় তাহলে দোহারের মানুষকে শান্তিপুর্ণ আন্দোলন করে দাবি আদায় করতে হবে। এবং জনদূর্ভোগ দূর করে নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।
ইালয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজনে দোহারে কমিটি করে স্থানীয় সকল শ্রেণীপেশার মানুষকে নিয়ে প্রতিবাদ করতে হবে। এবিষয়ে সকল প্রকার সহায়তা করতে আশ্বাস দেন এছাড়া সকল গণমাধ্যমকে সমস্যাটি তুলে ধরার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, দোহারে দীর্ঘদিন ধরে নগর ও আরাম পরিবহনের কচ্ছপ গতি, অতিরিক্ত ভাড়া আদায় ও স্বেচ্ছাচারিতা চলছে। স্থানীয় প্রশাসন এসব স্বেচ্ছাচারীতা বন্ধের নির্দেশ দিলেও মানা হয়নি নির্দেশনা। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরেও কোনো সমাধান হয়নি। এদিকে সমস্যা সমাধান না হলে ঈদের পর আন্দোলনের ডাক দিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































