লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জ সিরাজদিখানে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পনের পর বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইম্মে হাবিবা ফারজানা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক ও মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল করিম,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, সাংবাদিক লতা মন্ডল,সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ।
দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সাথে পালনের লক্ষ্যে সভায় স্থানীয় জন প্রতিনিধিসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিশু শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ডের শিকার শহীদ শেখ রাসেল স্মরণে শিশুদের রচনা, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































