নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে নুরুল্লাহপুর ফকির বাড়ির বাঁশ নাচানো কে কেন্দ্র করে শামিম (১৬) নামে এক যুবককে কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা। ১৬ ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় আন্তাবাহ্রা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শামিম নয়াবাড়ি ইউনিয়নের আন্তাবাহ্রা গ্রামের ইয়ার আলি পত্তনদার ছেলে।
পরিবার সূত্রে জানা যায় , ১৬ ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় নুরুল্লাহপুর মেলা থেকে বাড়ি (আন্তাবাহ্রা) ফেরার পথে হামলা চালায় আলি (২২) পিতা সোহরাব, ইস্রাফিল( ২২)পিতা ইউসুফ খান, রাতুল (২২) পিতা অজ্ঞাত,সুমন (২৩) পিতা চুন্নু, আল আমিন (২৩) পিতা আয়নালসহ কয়েক জন। সোহরাব ছেলে আলি ধারালো অস্ত্র দিয়ে শামিমের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেণ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
শামিমের ছোট চাচা হযরত আলি পত্তনদার জানান,বাঁশ নাচাতে গিয়ে রাতুলের সাথে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় মুরব্বিরা ঝামেলা সমাধান করে দিলও, তারপরও আমার ভাতিজার উপর দেশী অস্ত্রদিয়ে হামলা চালানো হয়। আমি হামলাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
স্থানীয় জনপ্রতিনিধি জানান, ” আমার জানা মতে শামিম ভালো ছেলে। ওর উপর হামলাকারীদের বিচার চাই, এ ঘটনায় আহত শামিমের ছোট চাচা হযরত আলি পত্তনদার (২২) বাদী হয়ে দোহার থানায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসী হামলাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবী করছেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































