আব্দুর রাহিম: ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মুকসুদপুর ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার পদ্মা সরকারি কলেজের মাঠে বিকেল ৫ টার দিকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক। মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি টিটু শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
উক্ত অনুষ্ঠানে মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী বেপারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এম এ রহিম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরুল হক বেপারী, দোহার উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সোয়েম আহমেদ, মুকসুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ হান্নান খান ,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ দপ্তর সম্পাদক রাহুল দাস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাড.শরিফ আল হাশিম, ঢাকা জেলা দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সাদ্দাম, আনোয়ার চোকদার,আলম আশিকদার ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, মানিক সিকদার ও শাকিল আহমেদসহ আরও অনেকে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, যারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনারা সকলে মিলে পাড়ায় মহল্লায় মহল্লায় কাজ করবেন যেন বিএনপির লোকেরা নৌকার ভোট নিতে না পারে। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবসময় কাজ করতে হবে। সামনে নির্বাচন আসতেছে। সকলে মিলে কাজ করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হয়ে। নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































