অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো উচিত বলে মন্তব্য করেন কোস্ট্রাল শিপ ওনার্স এসোসিয়েশনের অফ বাংলাদেশ চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মেহবুব কবির।
বুধবার সকালে ঢাকার দোহারের নারিশা ইউনিয়ন পরিষদ মাঠে এক হাজার শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,শীত বন্যা নদী ভাঙ্গন, করোনা কালীন সময়েও অসহায় মানুষের জন্য সব সময়ই পাশে থাকতে সাধ্যমত চেষ্টা করেছি। অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কাউসার খালাসীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক রাহুল দাস, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন,নারিশা ইউনিয়নের ইউপি সদস্য কবির হোসেন, মহিলা মেম্বার সূর্যবান বেগম, ফারুক হোসেন, সাবেক ছাত্র লীগ নেতা শওকত হোসেন, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মাহবুবুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


দোহার (ঢাকা) প্রতিনিধি: 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































