নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় ৫ হাজার ৮শ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নুরপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কেরানীগঞ্জ মডেল থানার বন্ধ ছাটগাও গ্রামের মৃত হোসেনের ছেলে সোহেল আহমেদ (৩৯) ও সাচ্চু মিয়ার ছেলে সাইদুর রহমান মুন্না (৩৩)। কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বাহাদুরপুর গ্রামের ইছামুদ্দিনের ছেলে মো. আলমগীর (২৮)। দোহার উপজেলার নিকড়া গ্রামের মৃত. সোহরাব বেপারির ছেলে ফিরোজুর রহমান ফিরোজ (৪৫) ও পূর্ব লটাখোলা গ্রামের আলম হোসেনের ছেলে মো. রুবেল (৩১)। কক্সবাজার জেলা কুতুবপালং ক্যাম্পের ফাইজুল ইসলামের ছেলে আনোয়ার সাদিক ওরফে সোহেল (২০)। কক্সবাজার জেলা টেকনাফ থানার উখিয়া ডেলপাড়া কিতিবিল মৃত ওমর মিয়ার ছেলে মো. সিদ্দিক (২৮) ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নেতৃত্বে এসআই মো. ইব্রাহীম শেখ, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। তবে আয়নাল বেপারী নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানান পুলিশ সদস্যরা। তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের জেল হাজতে প্র্রেরণ করা হয়েছে ।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, বাকি আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































