কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ স্বাধীনতার ৫০বছর পুর্তি উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন থানা বিএনপির উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৩টায় বিজয় র্যালি বের করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে জিনজিরাস্থ দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়ে পুর্ব আগানগর ইউনিয়নের গার্মেন্টস পল্লী এলাকায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাবু গয়েশ্বর চন্দ্র রায়, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপুন রায় চৌধ্যরী ও সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































