সিংগাইর (মানিকগঞ্জ) : কোভিড-১৯ পরিস্থিতিতে নিরাপদ প্রসব, নবজাতকের যত্ন ও পরিচর্যা নিশ্চিতকরণে কমিউনিটি বার্থ এটেন্ডডেন্স এবং দম্পতিদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এর অর্থায়নে গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা ৩ দিন ব্যাপি এ প্রশিক্ষন চলে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত ১১ জন স্কিল বার্থ এটেন্ডডেন্স, ১৯ জন পরিবার কল্যাণ সহকারী এবং ৫ জন দম্পতি প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান খান হান্নান। সভাপতিত্ব করেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা।
বক্তব্যে তারা কোভিড-১৯ পরিস্থিতিতে নিরাপদ প্রসব ও নবজাতকের যত্নের বিষয় জোড় তাগিদ প্রদান করেন। এসময় আরোও বক্তব্য রাখেন-উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান, উপজেলা ডেপেলপমেন্ট ফ্যসিলিটর আজরা জামীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ফরিদ হোসেন প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































