পদ্মা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠানটি কলেজের অডিটোরিয়ামে প্রায় ৭০০ শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। অনুষ্ঠানের শুরুতেই আহবায়কের বক্তব্য প্রদান করে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এমারত হোসেন ইমরান।

বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্যে সবার মাঝে স্তব্ধতা নেমে আসে। এসময় অতিথি ও শিক্ষকগণ শিক্ষার্থীদের জন্য সুন্দর আগামীর প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য দেন। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো: মশিউর রহমান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পরীক্ষা সামগ্রী, নাস্তা ও প্রবেশপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্ব পালন করে পদ্মা সরকারি কলেজ রোভার স্কাউট ও বিএনসিসি গ্রুপ। এসময় আরো উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজের প্রতিষ্ঠা সদস্য অধ্যক্ষ শামসুল হক বাচ্চু, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ লুতফর রহমান হাওলাদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।



স্টাফ রিপোর্টার 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































