নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান স্মরণে দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. ড. সাফিল উদ্দিন মিয়া।
মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, এজাজ আহমেদ পান্না, শাহীন খান, মীর আরিফ হোসেন, জালাল উদ্দিন রুমি, হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক নূর আলম, ছাত্রলীগ নেতা নাহিদুল আলম নাদিম, মেহেদী হাসান রানা প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































