নিজস্ব প্রতিবেদক: পৃথক তিনটি রিট আবেদনের প্রেক্ষিতে তিন পৌরসভার নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে তিনটি পৌরসভার নির্বাচন স্থগিত করলো হাইকোর্ট। নির্বাচন স্থগিত হওয়া পৌরসভা তিনটি হলো- যশোর, মুন্সিগঞ্জের মিরকাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভা। সীমানা জটিলতার কারণে মঙ্গলবার পৃথক তিনটি রিট আবেদনের উপর প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট এই আদেশ দেন।
মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। এছাড়া যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































