ঢাকার দোহার উপজেলায় ইরানি ও দুবাই বোরকার আকর্ষণীয় কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে ‘আল আকসা কালেকশন’। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার আয়েশা শপিং কমপ্লেক্সের নিচতলায় দোয়া ও মিলাদের মাধ্যমে বোরকা হাউজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আল আকসা কালেকশনের কর্ণধার মাওলানা আল আমিন আরেফিন বলেন, এর আগে রেডিমেড জুব্বার বিপুল চাহিদার কারণে তাঁরা ক্রেতাদের জন্য নতুন উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার ইরানি ও দুবাই বোরকার আকর্ষণীয় কালেকশন নিয়ে আল আকসা কালেকশনের যাত্রা শুরু হলো। ক্রেতাদের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে মানসম্মত পণ্য সরবরাহ করাই তাঁদের লক্ষ্য।
তিনি আরও বলেন, দোহারবাসী যেন সহজেই পছন্দের ডিজাইনের বোরকা সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রেতাদের ভালো সাড়া পেলে ভবিষ্যতে কালেকশন আরও সমৃদ্ধ করা হবে।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


নিজস্ব প্রতিবেদক 





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































