আগামী ১৮ অক্টোবর ঐতিহ্যবাহী
শ্রীনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রতিক বরাদ্দ সম্পন্ন শেষে চলছে প্রার্থীদের প্রচজরণা।
শনিবার(৪ অক্টোবর) বিকেল ১০ টায় উপজেলা হলরুমে প্রার্থীদের প্রতিক বরাদ্দ সম্পন্ন করেন উপজেলা নির্বাচন কমিশনার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম।
এতে সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি প্রার্থী হাজী মাসুদ রানা পেয়েছেন ছাতা প্রতিক, হাজী দেলোয়ার হোসেন পেয়েছেন চেয়ার এবং হাজী মহিউদ্দিন তালুকদার পেয়েছেন খেজুর গাছ প্রতিক।
সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সাঃ সম্পাদক পদে শেখ মুজিবুর রহমান পেয়েছেন আনারস, জয়নাল আবেদীন মৃধা জেমস পেয়েছেন মোগর প্রতিক।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ পদে জহিরুল ইসলাম জহির পেয়েছেন হরিণ, জসিম উদ্দিন পেয়েছেন প্রজাপতি, শাহিন পেয়েছেন জাহাজ এবং জুয়েল পেয়েছেন গাভী প্রতিক।
এছাড়াও অর্থ বিষয়ক ও আইন শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। দীর্ঘদিন পর গুরুত্বপুর্ণ ও ব্যস্ততম এই বাজারে শ্রীনগর উপজেলাসহ লৌহজং, সিরাজদিখান ও দোহার উপজেলার মানুষ প্রতিদিন এ বাজারে কেনাকাটা করতে আসে। এই নির্বাচনকে ঘিরে বাজার ব্যবসায়ী ও দোকানদার এবং ভোটারদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।


এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































