বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস দোহার উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর, সোমবার বাদ জোহর প্রার্থীর নিজ বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকের মধ্য দিয়েই তিনি তাঁর নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
বৈঠকে চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফারুক বলেন, তাঁর ওপর অর্পিত এই দায়িত্ব একটি আমানত। তিনি নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে এ আমানত রক্ষা করতে চান। এ জন্য তিনি দোহার উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে সাধারণ মানুষ নানা ধরনের জুলুম, অত্যাচার, শোষণ ও বঞ্চনার শিকার। জনগণকে এসব অন্যায়-অনিয়ম ও দুর্ভোগ থেকে মুক্তি দিতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।
সরকারি বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, জনগণের উন্নয়নের জন্য সরকার থেকে বরাদ্দকৃত অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করবেন। সরকারি অর্থের অপচয় ও অনিয়ম রোধে সচেষ্ট থাকবেন এবং জনগণের কাছে জবাবদিহি করবেন।
বাংলাদেশ খেলাফত মজলিস দোহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আহমাদ মাদবর ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান।
এ সময় স্থানীয় উলামায়ে কেরামের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে অংশগ্রহণ করেন মাওলানা ওমর ফারুক আমিনী, মাওলানা মিরাজুল ইসলাম ভূঁইয়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা দক্ষিণের প্রচার সম্পাদক মাওলানা মুহাইমিনুল ইসলাম ফাহাদ ও বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ রাজিব খান সহ দোহার-নবাবগঞ্জের বিভিন্ন এলাকার আলেম-ওলামা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস দোহার উপজেলা শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমান, সংগঠন সম্পাদক মোহাম্মদ রাসেল, আব্দুস সালাম ও আরো উপস্হিত সিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দোহার উপজেলা শাখার সভাপতি মাওলানা মামুন আল জামী ও
প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্বাস আলী এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


নিজস্ব প্রতিবেদক 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































