ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অপর এক জন আহত খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে শোল্লা ইউনিয়নে খতিয়া ব্রীজে ২ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, শোল্লা খতিয়া ব্রীজে ২ বাইক চালক দুই দিক থেকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হলে রিফাত (১৬) মালেক (২৮) নামে দুই মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই তারা মারা যান। রিফাত নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে পূর্ব মেলেং এলাকার রিপনের ছেলে। মালেক উপজেলার রুপারচর এলাকার এলাহির মোল্লার ছেলে। পরে রিফাতের সাথে থাকা তামীম (১৭) গুরুতর আহত হয়। তামীম উপজেলার শোল্লা ইউনিয়নের মদনমোহনপুর গ্রামের নুর ইসলামের ছেলে সে মেলেং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরে ঘটনাস্থলে থাকা স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আহত তামীম অবস্থা আশংঙ্কা হওয়ায় ঢাকা পঙ্গু হাসপালে নেওয়া হয়েছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, পরিবারের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।


নিজস্ব প্রতিবেদক: 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































