নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে রিফাত ইসলাম দাউদ (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নতুন বান্দুরা এঘটনা ঘটে। আহত রিফাত স্থানীয় রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
রিফাতের বাবা রফিকুল ইসলাম জানান, গত সোমবার সন্ধ্যায় নতুন বান্দুরা ভাঙা মসজিদের পাশে রিফাতকে একা পেয়ে একই এলাকার রাতুল বণিক, ফয়সাল ও রবিউল নামে তিন কিশোর পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে রফিকুল ইসলাম তার ছেলে রিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান রফিকুল ইসলাম। এঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন রিফাতের বাবা।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের বাবা বাদশা ঘটনা স্বীকার করে বলেন, ঘুড়ি উড়ানোর মত তুচ্ছ ঘটনার জেরে ভুল বুঝাবুঝি হয়েছে। রিফাতের বাবা থানায় অভিযোগ করেছে তবে আমরা বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এএসআই মো. ইব্রাহিম জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































