বিনোদন ডেস্ক: প্রায় ৬ মাস হতে চলেছে এ করোনা মহামারির। এই মহামারিতে সব জায়গাতেই যেন দুঃসংবাদের সুর। আর ঠিক এর মাঝেই যেন সুসংবাদ নিয়ে এসেছেন কিছু তারকা। নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন, এমন খবর জানিয়েছেন কিছু তারকা।
আগস্টের শুরুতেই দ্বিতীয় সন্তান হওয়ার খবর জানালেন বলিউড কুইন কারিনা কাপুর খান। ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের খবর জানিয়ে লেখা হয়েছে, পরিবারে নতুন সদস্য যুক্ত হচ্ছে। এ খবরে জানাতে পেরে তারা আনন্দিত।
এদিকে, সম্প্রতি বলিউডের আরেক তারকা আনুশকা শর্মাও নতুন অতিথির আগমনের খবর জানিয়েছেন। এই খবর দিয়ে ক্রিকেট অঙ্গনকে আনন্দে ভাসালেন বিরুশকা দম্পতি। তারা জানালেন, ২০২১ সালের জানুয়ারিতেই আসছে নতুন অতিথি।
ইনস্টাগ্রামে ‘বেবি বাম্প’–এর একটি ছবি দিয়ে ভক্তদের মধ্যে সাড়া জাগান মার্কিন মডেল জিজি হাদিদ। এরপর তিনি টেলিভিশনে জানিয়ে দেন, মা হতে চলেছেন তিনি। সন্তানের বাবা জাইন মালিক।
অভিনেত্রী ও মালয়লাম বিগ বস রানারআপ পার্লে মানি জানিয়েছেন, তার কোলজুড়েও আসছে নতুন অতিথি। ২০২১ সালের মার্চ মাসে দেখা যেতে পারে এই অতিথির মুখ।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































