নিজস্ব প্রতিনিধি : ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে কর্মসূটি পালন করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ১৪ জনের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে আলোচনাসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহারের আইনশৃঙ্খালা বিভাগের সভাপতি মুশফিকুর রহমান লিমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, জসিম উদ্দিন ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।
আলোচনাসভা শেষে ১৪ জনের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে চাল ৫ কেজি, ডাল ৫ কেজি, তেল ৫ লিটার, লবণ ১ কেজি, ছোলা ৫ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি বিতরণ করা হয়।


Reporter Name 
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































