নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে ঢাকার দোহারে ১০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (০৪ এপ্রিল) দুপুরে জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে দোহার উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠণের নেতাকর্মী, দোহার প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি চলাকালীন সময় পর্যন্ত স্বাস্থ্য সচেতনতায় মাস্ক বিতরণ অব্যাহত থাকবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, মহিলা আওয়ামী লীগের সংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, মুুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাশার মৃধা, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু খান, মাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ফারুক-উজ জামান, ঢাকা জেলা তাতী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসানসহ অনেকে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































