নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার কাঠালীঘাটা এলাকার বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়াকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা, রাজনীতিক ব্যক্তিসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রবিবার দুপুে উপজেলা প্রধান ফটকের এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। এসময় উপজেলা গেট হতে রতন চত্বর পর্যন্ত প্রায় ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ যোদ্ধা ছিলেন মাসুম মিয়া। জার্মানে ও বাংলাদেশে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার জন্য তার প্রতিপক্ষরা মিথ্যাচার করছে। যা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। বক্তারা আরও বলেন, একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে কটুক্তি করা দেশের সকল মুক্তিযোদ্ধাকে অবমাননা করার সামিল। এসময় মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার প্রতি কটুক্তিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো জানান মানববন্ধনকারীরা। পরে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন (এল.এম.জি),আব্দুল হাকিম,মজিবুর রহমান,আব্দুল মান্নান,জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব খান, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা সুরুজ আলম সুরুজ,ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ,কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, দোহার পৌরসভার কমিশনার আলমাছ উদ্দিন,রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর বেপারী,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা রাজিব শরীফ, ঢাকা জেলা (দক্ষিণ) সৈনিকলীগের সভাপতি মুসফিকুর রহমান, সহ-সভাপতি রাসেল মাহমুদ, শিহাব-উর রহমান শিকদার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ নিজাম, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত প্রমুখ।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































