দোহার (ঢাকা) প্রতিনিধি: ‘সকলের হাত,সুরক্ষিত থাক ’ এই স্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইকরাশি এলাকায় সংগঠণের কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে শতাধিক শিশু ও তাদের মায়েদের নিয়ে ৬টি ধাপে হাত ধোয়া প্রদর্শণ সহ কোভিড-১৯ এ করনীয় বিষয়ে আলোচনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একলাল উদ্দিন আহমেদ,সংগঠণের প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা, মেডিক্যাল অফিসার ডা: উপমা রাইসা নাজিম, স্বাস্থ্য কর্মকর্তা বিদ্যুৎ চন্দ্র নাথ, দোহার সিডিপি’র সভাপতি নাজমুন নাহার চামেলি,কুসুমহাটি ইউপি সদস্য নুরুল আমিন কফিল প্রমুখ।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































