নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার প্রেসক্লাব পরিদর্শনে এসে সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। রোববার বেলা ১২টার দিকে দোহার প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা পরিষদের চেয়ারম্যানকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।
প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, দোহার উপজেলায় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যে সকল সাংবাদিকরা কলম ধরেছেন আজ আমি তাদের ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমার কাছে সাংবাদিকদের একটি দাবি করেছে দোহার প্রেসক্লাবের নির্ধারিত স্থানে একটি ভবন নির্মাণ করে দেয়ার। আমি এই দোহার প্রেসক্লাবের ভবন নির্মাণ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।
এসময় মাহবুবুর রহমানের নির্দেশে জেলা পরিষদের প্রকৌশলী মো. মোতালেব ভবন নির্মাণের জন্য প্রেসক্লাবের জমি পরিমাপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম খোকা, পৌরসভা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন, যুবলীগ নেতা আলিম, মো. মোহুয়া, মোক্তার হোসেন, সাজ্জাদ হোসেন সাজু।
এসময় আরও উপস্থিত ছিলেন- দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সহ-সভাপতি ওলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা, প্রেসক্লাবের সদস্য- সাপ্তাহিক নববাংলার সম্পাদক মো. আতাউর রহমান সানী, চ্যানেল এস এর প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, দৈনিক আগামীর সময়ের সহ-সম্পাদক আবুল হাশেম ফকির, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি শেখ জুবায়ের আহমেদ, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মহিউল ইসলাম পলাশ প্রমুখ।


Reporter Name 













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































