মারণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ লাখ ৭২ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ৯৮৭ জনে। ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্যানুযায়ী, মারণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ লাখ ৭২ হাজার ৭১২ জনের মৃত্যু হয়েছে।
মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৭৮ লাখ ৮৯ হাজার ৪৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জনের। সবচেয়ে বেশি আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৭৭ হাজার আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন এক লাখ ৭ হাজার ৪৫০ জনের।
করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশসমূহের তালিকায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে ৫০ লাখ ৫৭ হাজার ১৯০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জনের। করোনাভাইরাসে মৃতের সংখ্যার দিক দিয়ে ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে।সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ লাখ ৭২ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































