ঢাকার দোহারে শিউলি (৩৮) নামের এক মানসিক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। শিউলি মাহমুদপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী । শিউলির ৩ ছেলে সন্তান রয়েছে। নিহত শিউলি দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায় , তিনি অনেকদিন যাবত অসুস্থ ছিলো। কিছুদিন আগেও তার বাবার বাড়িতে গ’লায় দড়ি দিয়ে আ’ত্ম’হত্যা চেষ্টা করেন। কিন্ত পরিবারের লোকজন টের পেয়ে সেদিন আত্মহত্যা করতে পারে নি।
পরিবার সূত্রে আরে জানা যায়,, আত্মহত্যাকারী শিউলীর স্বামী তার স্ত্রীর চিকিৎসার জন্য কবিরাজ আনতে ঢাকায় যায় এরই ফাঁকে আত্মহত্যা করেন শিউলি
আজ দুপুর ১টার দিকে গোসলখানায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিউলির বাবার বাড়ী ও স্বামীর বাড়ীর কোন অভিযোগ না থাকায় লাশ আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিবারের একাধিক সদস্য


মো. কামাল হোসেন 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































