কেরানীগঞ্জ ঢাকা) প্রতিনিধি : ঢাকা-২ আসনের সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আমি বিশ্বাস করিনা, তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে দেখতে চাই না। । বিএনপি-জামাত জোট ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা বারবার ষড়যন্ত্র করছে। তারা বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তারা পুলিশের উপর আক্রমণ করছে। তারা আবার অগ্নি সন্ত্রাস চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে কালিন্দী ইউনিয়নের রেড রোজ পার্টি সেন্টারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৯৪ টি পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মডেল থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ৯৪ টি পূজামণ্ডপের প্রত্যেকটি মন্ডব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































