নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে উপজেলার ইমামনগর-নয়ানগর ত্রিকান্তী সংঘ প্রাঙ্গণে ভিশন অফ বাঙ্গালী খ্রিস্টান সোসাইটি এর আয়োজন করেন। চিকিৎসা সেবা প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ। এতে শিশু বৃদ্ধসহ শতাধিক মানুষের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত, ব্যাথা, জ্বর রোগের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভিশন অফ বাঙ্গালী খ্রিস্টান সোসাইটির সদস্য অমল মিল্টন রোজারিও ও রবার্ট রবিন রোজারিও, ক্লাবের সভাপতি কর্নেলিয়াস সরোজ গমেজ প্রমুখ। ইমামনগর-নয়ানগর ত্রিকান্তী সংঘ ও সাধু যোসেফের সমাজ এতে সহযোগিতা করেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































