নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধামনন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়েছে। রোববার (২১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এ বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিল শেষে নেতা কর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ে এসে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমতের সভাপতিত্বে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ হান্নান উদ্দিন, ঢাকা জেলা পরিষদ সাবেক সদস্য এসএম সাইফুল ইসলাম, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তারসহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































