নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত প্রেসক্লাবের হলরুমে শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের উপদেষ্টা ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বীরমুক্তিযোদ্ধা করমআলী, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, শেখ সোহেল রানা, তারেক রাজীব, কাজী জোবায়ের আহমেদসহ দোহার উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































