নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা দোহার উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ ও বৃক্ষরোপণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা যুদ্ধকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার থানার তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সুরুজ আলম আলম সুরুজ, দোহার পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি,বীর মুক্তিযোদ্ধা করম আলী,বীর মুক্তিযোদ্ধা এসএম মহিউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান শিকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্পমচারীবৃন্দ। আলোচনা শেষে উপজেলা পরিষদের কার্যালয়ে চত্বরে বৃক্ষরোপণ করা হয়।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































