নিজস্ব প্রতিনিধি : ০৪ জুন শনিবার সকালে সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটক্তি ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে পথ সভায় করা হয়। এর আগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এসময় ঢাকা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান এম.এ বারী বাবুল মোল্লা, ইব্রাহিম খলিল, হুমায়ন কবির, বশির আহমেদ, একেএম মনিরুজ্জামান তুহিন, শিরিন চৌধুরী, রেশমা আক্তার পলাশ চৌধুরী, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুজন বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ, সাধারণ সম্পাদক সোহানুর রহমান, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাধারণ স¤পাদক নাসির উদ্দিন, সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































