নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নুরুল ইসলাম খানকে চেক জালিয়াতির মামলায় দোহার থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুুলিশ।
জানা যায়, উপজেলার চরকুশাই এলাকার বাসিন্দা নুরুল ইসলাম খান, সোনালী ব্যাংক জয়পাড়া শাখা থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় ব্যাংক তার বিরুদ্ধে মামলা করে। ব্যাংকের টাকা সময়মতো পরিশোধ না করায় তাকে ছয় মাসের সাজা দেন আদালত।
দোহার থানার এসআই মো. সাদেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নুরুল ইসলাম খান নুরু দোহার উপজেলায় ভেজাইল্লা নুরু হিসেবে ব্যাপক পরিচিত। তিনি বিভিন্ন সময় মাটি, বালু উত্তোলনসহ নানা ধরনের অপকর্ম করেন বলে স্থানীয়রা তাকে ভেজাইল্লা নুরু বলেই ডাকেন।


Reporter Name 















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































