নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা পূর্বপাড়ায় নবনির্মিত কালি মন্দিরসহ নাটমন্দির উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। বুধবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ, সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা কালিপদ মালো (মাস্টার), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য নির্মল ঘোষ, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিল্লাল মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকুমার হালদার, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মহন্ত কুমার হালদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































