নিজস্ব প্রতিনিধি : “নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ঢাকা অভিবাসী তথ্যকেন্দ্র এর আয়োজনে গালিমপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা করা হয় ।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি) ও আওয়াজ ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠানে নারী ও পুরুষদের নিরাপদে ও সঠিক নিয়মে বিদেশ গমনে এবং দালাল ও মানব পাচারকারীদের ফাঁদে ও খপ্পরে পড়লে পরে কি করনীয় ও বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে তা প্রদর্শন করে অলোচনা করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় ওই ইউনিয়নের সোনাহাজরা গ্রামে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিরাপদের বিদেশে গমনের ক্ষেত্রে সচেতনতামূলক উঠান বৈঠক করেন এ সংস্থা।
সভায় উপস্থিত ছিলেন গালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন মোল্লা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা, এমআরসি কাউন্সিলর রেহেনুমা শারমিন, তাহসীনুর রহমান তালুকদার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-সহকারী পরিচালক মো.ওয়াজেদ আলী, আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান খান প্রমুখ।


Reporter Name 


















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































