নিজস্ব প্রকতবেদক: বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ আর নেই। শনিবার (২০ মার্চ) দিনগত রাত ১২টা ১৫ মিনিটে তিনি মারা গেছেন।
শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য জি-নাইন এর সদস্য ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খন্দকার আহাদ আহমেদ ৫৬ বছর বয়সে মারা গেছেন।
তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আহাদ আহমেদের পিতা খন্দকার আজিজুর রহমান গাইবান্ধা সদর পৌরসভা প্রথম চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।
খন্দকার আহাদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতেই মরদেহের গোসল শেষে গাইবান্ধা নিয়ে যাওয়া হয়েছে।


Reporter Name 













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































