নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১৪ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল তুলে দেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক ছানিয়া আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, ওয়াদুদ মিয়া, ইব্রাহিম খলিল, হিল্লাল মিয়া, আব্দুল জলিল বেপারী, তপন মোল্লা, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, রিপন মোল্লা প্রমুখ৷


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































