মো. কামাল হোসেন : বুধবার (১৪ই অক্টোবর) দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি গ্রামের দুই প্রবাসী মৃত্যুবরণ করেছেন। ১৪ই অক্টোবর দুপুরে সৌদি আরবের রিয়াদের আমমারিয়া নামক এলাকায় মোঃ ফারুক শেখ (৩০) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে৷ তিনি কাজের সাইটে কাজ করতে গিয়ে ৫/৬ মিটার উপর থেকে নিচে পরে গিয়ে মারা যান৷ ৩ বছর আগে মরুর দেশ সৌদি আরবে ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি দিয়েছেলিন মোঃ ফারুক । তিনি সৌদি আরব রিয়াদের ইশারা আরবাইন নামক এলাকায় বসবাস করতেন। রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরত আমমারিয়া এলাকায় কাজ করতে গিয়ে তিনি নিহত হন। মো. ফারুক দোহারের মাহমুদপুর ইউনিয়নের মৃত আলী ফকিরের ছেলে। মোঃ ফারুকের মরদেহ রিয়াদের সরকারি হাসপাতালের হিমঘর রাখা হয়েছে।
একই দিনে (১৪ই অক্টোবর) কাতারে মৃত্যুবরন করেন লুৎফর রহমান (৪২) নামের আরেক প্রবাসী। তিনি দোহারের মাহমুদপুর ইউনিয়নের বাসিন্দা মোহান্মদ তালুকদারের ছেলে। লুৎফর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
তাদের লাশ দেশে আনার জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন উভয় পরিবারের সদস্যরা। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মাহমুদপুরে।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































