নিজস্ব প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেলেন বাংলার বাউলসম্রাট পরশ আলী দেওয়ান। ঢাকার দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করা গুণী এই শিল্পী সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বাউল, দেহতত্ত্ব ও বিচ্ছেদী গানসহ জীবনমুখী বিভিন্ন গানে কণ্ঠ দিয়ে তিনি দোহারের শিল্পী হিসেবে নামটি তুলে ধরেছেন সারাদেশের আনাচে-কানাচে।
মঙ্গলবার (০৯ মার্চ) সকালে তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বাদ আসর স্থানীয় সোনামিয়ার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


Reporter Name 












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































