নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় চলমান লকডাউনে কর্মহীন ট্রলার চালক, স্পীডবোট চালক, হোটেল শ্রমিক এবং হকারদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মৈনট ঘাট এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তায় ছিল চাল, ডাল, তেল, লবন, আলু।
বিতরণ করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক-উজ্জামান (ফারুক পেসকার), মাহমুদপুর ইউপি সদস্য আবুল কাশেম,মনোয়ারা বেগম প্রমুখ।


Reporter Name 














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































